কাজের ছেলে - যোগীন্দ্রনাথ সরকার - Gitmala

Breaking

ADS

Wednesday, November 18, 2020

কাজের ছেলে - যোগীন্দ্রনাথ সরকার


 

দাদখানি চাল, মুসুরির ডাল,চিনি-পাতা দৈ,

দুটা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ।

পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল;

ভুল যদি হয়, মা তবে নিশ্চয়,”

ছিঁড়ে দেবে চুল।

 

দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,

দুটা পাকা বেল, সরিষার তেল, ডিমভরা কৈ।

 

বাহবা বাহবাভোলা ভুতো হাবা খেলিছে তো বেশ!

দেখিব খেলাতে, কে হারে কে জেতে, কেনা হলে শেষ।

দাদখানি চাল, মুসুরির ডাল, চিনি-পাতা দৈ,

ডিম-ভরা বেল, দুটা পাকা তেল, সরিষার কৈ।

 

ওই তো ওখানে ঘুরি ধরে টানে, ঘোষদের ননী;

আমি যদি পাই, তা হলে উড়াই আকাশে এখনি!

দাদখানি তেল, ডিম-ভরা বেল, দুটা পাকা দৈ,

সরিষার চাল, চিনি-পাতা ডাল, মুসুরির কৈ!

 

এসেছি দোকানে-কিনি এই খানে, যত কিছু পাই;

মা যাহা বলেছে, ঠিক মনে আছে, তাতে ভুল নাই!

দাদখানি বেল, মুসুরির তেল, সরিষার কৈ,

চিনি-পাতা চাল, দুটা পাকা ডাল, ডিম ভরা দৈ।

No comments:

Post a Comment