প্রার্থনা সঙ্গীত - যোগীন্দ্রনাথ সরকার - Gitmala

Breaking

ADS

Wednesday, November 18, 2020

প্রার্থনা সঙ্গীত - যোগীন্দ্রনাথ সরকার


 

ছোটো শিশু মোরা তোমার করুণা হৃদয়ে মাগিয়া লব

জগতের কাজে জগতের মাঝে আপনা ভুলিয়া রব।

ছোটো তারা হাসে আকাশের গায়ে ছোটো ফুল ফুটে গাছে;

ছোটো বটে তবু তোমার জগতে আমাদেরো কাজ আছে।

দাও তবে প্রভু হেন শুভমতি প্রাণে দাও নব আশা;

জগত মাঝারে যেন সবাকারে দিতে পারি ভালবাসা।

সুখে দুখে শোকে অপরের লাগি যেন জীবন ধরি;

অশ্রু মুছায়ে বেদনা ঘুচায়ে জীবন সফল করি।।

No comments:

Post a Comment