কাকাতুয়া - যোগীন্দ্রনাথ সরকার - Gitmala

Breaking

ADS

Wednesday, November 18, 2020

কাকাতুয়া - যোগীন্দ্রনাথ সরকার


 

কাকাতুয়া, কাকাতুয়া, আমার যাদুমণি,

সোনার ঘড়ি কি বলিছে, বল দেখি শুনি ?

 

বলিছে সোনার ঘড়ি, "টিক্ টিক্ টিক্,

যা কিছু করিতে আছে, করে ফেল ঠিক।

সময় চলিয়া যায়-

নদীর স্রোতের প্রায়,

যে জন না বুঝে, তারে ধিক্ শত ধিক।"

বলিছে সোনার ঘড়ি, "টিক্ টিক্ টিক্।"

 

কাকাতুয়া, কাকাতুয়া, আমার যাদুধন,

অন্য কোন কথা ঘড়ি বলে কি কখন ?

 

মাঝে মাঝে বল ঘড়ি, "টঙ্-টঙ্-টঙ্,

মানুষ হইয়ে যেন হয়ো না সঙ।

ফিটফিটে বাবু হলে,

ভেবেছ কি লবে কোলে ?

পলাশে কে ভালবাসে দেখে রাঙা রঙ্।"

মাঝে মাঝে বলে ঘড়ি, "টঙ্-টঙ্-টঙ্।"

No comments:

Post a Comment